ইভিএম হ্যাকে ইসির চ্যালেঞ্জে বিপাকে আপ ও কংগ্রেস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2017

ইভিএম হ্যাকে ইসির চ্যালেঞ্জে বিপাকে আপ ও কংগ্রেস






ভোটযন্ত্র হ্যাক করে দেখান রাজনৈতিক দলগুলি। ইভিএম নিয়ে সন্দেহ দূর করতে শুক্রবার কনস্টিটিউশন ক্লাবে দিল্লিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। যাবতীয় সন্দেহ দূর করতে সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‌ভোটযন্ত্রে কারচুপি করা সম্ভব তা প্রমাণ করে দেখাক রাজনৈতিক দলগুলি।  ইভিএমে পরীক্ষা চালাতে দেশের ৭টি জাতীয় এবং ৪৮টি আঞ্চলিক দলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগামী রবি ও সোমবার— এই দু’‌দিন প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। সেখানে ইভিএমের গলদ বের করে দেখান।’‌ মার্চ মাসে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে হারের গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছিল বিরোধী দলগুলি। যার পর বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস, আম আদমি পার্টি সহ অন্য দলগুলি। দিল্লি পুরভোটে মুখ থুবড়ে পড়ার পরও নতুন করে ইভিএম বিতর্ক খুঁচিয়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইআইটি–র ছাত্র হওয়ার সুবাদে কয়েক ঘণ্টার মধ্যে ইভিএম হ্যাক করে দেখিয়ে দিতে পারেন বলে হাঁক পেড়েছিলেন। কোনওমতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশন বারবার নিশ্চিত করলেও বিতর্ক থামেনি। বাধ্য হয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়। কোনও পরিস্থিতিতেই ইভিএম হ্যাক করা সম্ভব নয় বলে ৭ জাতীয় ও ৪৮ আঞ্চলিক দলের প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করে নির্বাচন কমিশন। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল তা মানতে অস্বীকার করলে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নির্বাচন কমিশন।

No comments:

Post a Comment

Post Top Ad