কলেজে গণ্ডগোলের ঘটনায় গ্রেফতার পাঁচ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2017

কলেজে গণ্ডগোলের ঘটনায় গ্রেফতার পাঁচ




সঞ্জয় সাহা, বারাসত: বারাসত সান্ধ্য কলেজে গণ্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক প্রাক্তন ছাত্রনেতা সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের লারিকা থেকে এদের বারাসত থানার পুলিস গ্রেফতার করেছে। পুলিস সূত্রে জানা গেছে ধৃতেরা হলেন চয়ন দাস, অরিন্দম গাঙ্গুলি, লিঙ্কন মল্লিক, তাপস রায় এবং কৃষ্ণ মৃধা। ধৃতদের মধ্যে চয়ন দাস বারাসত পুরসভার পৌর পারিষদ চম্পক দাসের ছেলে। শুক্রবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩০৮/৫০৬/৩৪ এবং ২৫ ও ২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিস। শুক্রবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে অভিযুক্ত চয়ন দাস ও অরিন্দম গাঙ্গুলিকে তিন দিনের পুলিস হেফাজত ও বাকি তিন জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজিএম সঞ্জয় নস্কর।

No comments:

Post a Comment

Post Top Ad