পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিয়ন্ত্রন করতে একাধিক হিন্দু সংগঠন গুলিকে ময়দানে নামানোর দিকে জোর দিচ্ছে আরএসএস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 8 May 2017

পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিয়ন্ত্রন করতে একাধিক হিন্দু সংগঠন গুলিকে ময়দানে নামানোর দিকে জোর দিচ্ছে আরএসএস

পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিয়ন্ত্রন করতে বিভিন্য হিন্দু সংগঠন গুলিকে ময়দানে নামানোর দিকে জোর দিচ্ছে আরএসএসের রাজ্য নেতৃত্ববিজেপির কার্যকর্তারা কোন কাজকর্ম ঠিকঠাক গুছিয়ে করতে না পাড়লে সেখানে বিভিন্য হিন্দু সংগঠনের কার্যকর্তাদের ময়দানে নামিয়ে দেওয়া হতে পাড়ে বলে গোপন সূত্রে খবর মিলেছে

রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনেও বিজেপি নেতারা আদও কতটা প্রভাব খাটাতে পাড়বেন সেটা নিয়ে এখন থেকেই ঘোর সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির একটা গুরু দায়িত্ব সামলাবেন বিভিন্য হিন্দু সংগঠনের কার্যকর্তারা। অন্তত এমনটাই খবর মিলেছে।

বিভিন্য হিন্দু সংগঠন তথা আরএসএস, হিন্দুজাগরন মঞ্চ, বিশ্বহিন্দু পরিষদের নেতারা পঞ্চায়েত নির্বাচনের জন্যে অরাজনৈতিক প্রার্থী তালিকা তৈরি করে বিজেপি নেতাদের হাতে তুলে দেবেন। সেই তালিকায় বিশিষ্ঠ বুদ্ধিজীবী, ডাক্তার, আইনিজীবী, সমাজসেবীদের নাম থাকতে পাড়ে বলে খবর

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতারা হিন্দু সংগঠনের নেতাদের সবুজ সংকেত ছাড়া সরাসরি প্রার্থী নির্বাচনে কোনও প্রভাব ঘাটাতে পাড়বেন না বলে গোপন সূত্রে খবর মিলেছেএই ঘটনায় জেরে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি নেতাদের ক্ষমতা অনেকটাই খর্ব করা হতে পাড়ে বলে ওয়াকিবহল মহলের ধারনা।

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা শ্লোগাল দিয়ে বলেছেন, বুথে বুথে শক্তিশালি সংগঠন গড়ে তুলতে হবে। এই ঘটনা তারই প্রাথমিক ইঙ্গিত বলে মনে করা হছে। বুথে বুথে শক্তিশালি সংগঠন তৈরি করতে পঞ্চায়েত ভোটে বিভিন্য এলাকার পরিছন্ন ভাবমূর্তীর অরাজনৈতিক মুখ তুলে ধরে ভোটের সময় ব্যাপক চমক দেবার প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এই চমক সাধারন ভোটারদের যথেষ্ট প্রভাবিত করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারনা। তবে অপর একটি পর্যবেক্ষক মহলের ধারনা, পঞ্চায়েত ভোটে্ নতুন প্রার্থী হিসেবে বুদ্ধিজীবী ও সমাজসেবীরা প্রার্থী হলে পুরানোরা বিজেপি কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠতে পারেন।


সুত্রের খবর, বিজেপির প্রার্থী নিয়ে রাজ্য নেতাদের কাছে বিভিন্য জায়গা থেকে একাধিক বার অভিযোগ গিয়েছে, এলাকায় ভালো প্রার্থী না দিলে মানুষ তাদের ভোট দেবেন না। সেই অভিযোগের পরিপেক্ষিতেই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবর মিলেছে। এই বিষয়ে দলেরই একাংশ নেতাদের হাতে বুদ্ধিজীবী ও সমাজসেবী খোঁজার এহেন দায়িত্ব ন্যাস্ত করতে চলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তারা বিভিন্য বুথে বুথে অরাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে বুথ কমিটি তৈরি করে তাদের পরিচালনা করবেন বলে খবর। এই প্রসঙ্গটি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্দ্ধমানে বিজেপির কার্যকারিনি বৈঠকে একপ্রস্থ আলোচনা করেছেন বলে দলীয় সূত্রে খবর।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা স্বপন পাল ও হুগলি জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, আমরা চাই পঞ্চায়েত ভোটে সঠিক প্রার্থী হোক এবং তারা নির্বাচনে জিতে আসুন। 

No comments:

Post a Comment

Post Top Ad