গ্রীষ্ম কালিন রক্ত সংকট
মেটাতে কোনো ক্লাব কিংম্বা কোনও রাজনৈতিক সংগঠন নয়। সম্পূর্ন নিজের
উদ্যোগে নিজের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করলেন চন্দননগরের সমাজসেবী তথা
ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জী।
রবিবার সকালে
চন্দননগর বোড় পঞ্চাননতলায় নিজের বাড়ির এই শিবিরের আয়োজন করেন আর কে চ্যাটার্জী। বিশিষ্ট
ব্যক্তিদের উপস্থিতিতে চলে এই রক্তদান শিবির। এদিন রক্তদানে উৎসাহ
বাড়াতে সকলকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
একই সঙ্গে এই
ফিজিওফেরাপিষ্ট প্রত্যেক বছর দুস্থ থ্যালাসেমিয়া, ক্যান্সার এবং দুর্ঘটনায় মৃত
পরিবার বর্গের হাতে আর্থিক সাহায্য দানের জন্য চুঁচুড়া ময়দানে বিশাল
বিচিত্রানুস্থানের আয়োজন করেন। কিন্তু, এবছর মাঠে ময়দানে
এই অনুষ্ঠান না করে নিজের বাড়িতেই দুস্থদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তবে এবছর বিচিত্রানুষ্ঠান
বন্ধ থাকলেও দুস্থদের আর্থিক সাহায্য থেমে থাকেনি।
এদিন জেলার
বিভিন্ন প্রান্তে থাকা মোট ২২জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার ও ৮জন
ক্যান্সার আক্রান্ত পরিবার সহ অর্থের অভাবে ধুকতে থাকা জেলার মোট ৫টি ক্লাবকে
আর্থিক সাহায্য করেন এই সমাজসেবী।



No comments:
Post a Comment