দক্ষিণপন্থী দলকে নিয়ে দক্ষিণ পন্থী দলের বিরুদ্ধে লড়াই হয় না । বিজেপি ও তৃণমূল উভয়েই দক্ষিণ পন্থী তাই বামেদের লড়াই উভয় দক্ষিণ পন্থী দলের বিরুদ্ধেই । মধ্যমগ্রামে এসে এমনটাই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
প্রসঙ্গত সম্প্রতি গৌতম দেবের বক্তব্য কে ঘিরে বিতর্ক সৃষ্টি হয় যেখানে ব্যারাক পুরে তিনি বলেন বিজেপি কে যেন তেন প্রকারে আটকাতে হবে ।এজন্য তৃণমূল সিপিএমের সঙ্গে কথা বলতে পারে । বিমান বসু কার্যত রবিবার গৌতম দেবের বক্তব্য কে নস্যাত করে দিলেন ।
বিমান বাবু এদিন বলেন , দলিত দের ওপর অত্যাচার শুধু রোহিত ভেমুলার ক্ষেত্রে নয় এ রাজ্যেও হচ্ছে। হরিণঘাটাতে দলিত আত্মঘাতী হচ্ছে । বিজেপি আর তৃণমূল দক্ষিণ পন্থী।সারা বিশ্বে এরা এক হচ্ছে ।আর ভারতে ঐক্যের মূলে কুঠারাঘাত আসছে । মানুষে মানুষে বিভেদ ।সম্প্রদায় ও জাতিতে বিভেদ । হিন্দু মুসলিম বিভেদ করা হচ্ছে যা দেশের ঐক্যে একটি প্রশ্ন তুলেছে । কেন্দ্রে বিজেপি ও রাজ্যের তৃণমূলের রযেছে আঁতাত ।বিজেপির ও তৃণমূলের বিরুদ্ধে তাই সংগ্রাম জারি রাখতে বামপন্থী দের আহ্বান জানান বিমান বসু।
No comments:
Post a Comment