বিরল প্রজাতির তক্ষক উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে। সোমবার দুপুরে বাজকুলের বেগুনাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে তক্ষকটি উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। রবিবার সন্ধ্যে থেকেই স্থানিয় বাসিন্দারা বিদ্যালয়ের মধ্যে এক অদ্ভুত শব্দ শুনতে পায় তাদের ধারনা হয় কোন জন্তু ঢুকেছে হয় তো। বন দপ্তরে খবর দিলে তারা অভিযান চালিয়ে অবশেষে তক্ষকটিকে ধরে। বাজকুলের রেঞ্জ অফিসার বানিব্রত সামন্ত জানান জেলাতে দ্বিতীয় বার তক্ষক উদ্ধার হল। প্রথমবার নন্দীগ্রামের মহম্মদপুরে আর এখন বাজকুলের বেগুনবাড়িতে। এদের আওয়াজ সাধারনত মানুষের মত শুনতে লাগে। এলাকার মানুষ তা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল। এটা খুব মুল্যবান প্রানী কিছু অসাধু ব্যক্তি বিদেশের বাজারে বহু মুল্যে বিক্রি করে। তাদের বিরুদ্ধে বন দপ্তর কড়া ব্যবস্থা নিয়েছে। এই প্রানীটিকে আলিপুরে চিড়িয়াখানায় রাখা হবে। আগের নন্দীগ্রানে পাওয়া তক্ষকটিকে আলিপুরে রাখা হয়েছে।
Post Top Ad
Wednesday, 10 May 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment