সংশোধনাগারের কর্মরত আধিকারিক ও কর্মীদের চরম গাফিলতি ও অব্যবস্থার কথা স্বীকার করলেন খোদ রাজ্যের কারা মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2017

সংশোধনাগারের কর্মরত আধিকারিক ও কর্মীদের চরম গাফিলতি ও অব্যবস্থার কথা স্বীকার করলেন খোদ রাজ্যের কারা মন্ত্রী



কাঁথি উপ সংশোধনাগার থেকে আসামী পালানানোর ঘটনায়  সংশোধনাগারের কর্মরত আধিকারিক ও কর্মীদের চরম গাফিলতি ও অব্যবস্থার কথা স্বীকার করলেন খোদ রাজ্যের কারা মন্ত্রী অবনী মোহন জোয়াদার। কাঁথি উপ সংশোধনাগার থেকে পুলিশ খুনের আসামী কর্ন বেরা পালানোর ঘটনার পর সোমবার সংশোধনাগার পরিদর্শনে  আসেন মন্ত্রী। সংশোধনাগার থেকে আসামীরা কিভাবে পালাতে সক্ষম হয়েছে। রড কাটার জিনিষ  কিভাবে ভেতরে গেল । রড কাটার সেই যন্ত্র  গেল কোথায়। এই সব প্রশ্ন উঠে আসছে । যে কুখ্যাত আসামী এর আগে দুবার পালাতে সক্ষম  হয়েছিল তাকে কেন এমন সাধারণ ভাবে রেখে ছিল । সবই গাফিলতির ওভিযোগ তোলেন কারা মন্ত্রী । এবং কড়া হাতে তা দমন করা হবে বলে জানান কারা মন্ত্রী অবনী মোহন জোয়াদার। এবার থেকে কড়া নজরদারি রাখতে কাঁথি সংশোধনাগার বসানো হবে সিসিটিভি , বিপদ ঘন্টা প্রভৃতি ।

No comments:

Post a Comment

Post Top Ad