সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2017

সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধার




ডুমুরজলা গ্রাউন্ডের পাশ থেকে উদ্ধার সদ্যোজাত এক শিশুকন্যার দেহ। প্লাস্টিকে মোড়া দেহটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। চ্যাটার্জীহাট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
     হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার ডুমুরজলা গ্রাউন্ডের পাশে একটি প্যাকেট দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্যাকেটে উঁকি মেরে দেখেন ভেতরে একটি সদ্যোজাতের দেহ রয়েছে। চ্যাটার্জীহাট থানার পুলিশ এসে প্যাকেটটি খুলতে দেখা যায়, একটি সদ্যোজাত শিশুকন্যার দেহ রয়েছে প্যাকেটের মধ্যে। দেহটি কে বা কারা ফেলে গেছে তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ।  ঘটনার তদন্ত চলছে। এদিকে রাস্তার পাশে সদ্যোজাতর দেহ পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুমুরজলা চত্ত্বরেও।  কেউ কেউ প্রশ্ন তুলছেন, শিশুটিকে কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যাওয়ার ভয়ে কেউ তাকে প্লাস্টিকে মুড়ে ফেলে যায়নি তো? পুলিশ সবদিক খতিয়ে দেখছে। সদ্যোজাত শিশুটির মৃত্যু স্বাভাবিক না কি তাকে কেউ খুন করে ফেলে গেছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা পরিষ্কার হবে থানার কাছে। সেই মতো এগোবে তদন্ত প্রক্রিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad