হোস্টেলে আত্মঘাতী পড়ুয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 May 2017

হোস্টেলে আত্মঘাতী পড়ুয়া


মেদিনীপুর কলেজের ছাত্রী হোস্টেল থেকে কেমিস্ট্রি অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হল আজ সকালে। নাম রচনা দাস। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইতে। আজ সকালে হোস্টেলের রুমে তার ঝুলন্ত দেহ দেখতে পান সসহপাঠীরা। খবর যায় পুলিশে। কোতয়ালী থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কলেজের ছাত্রীদের অভিযোগ ডিপার্টমেন্ট এর প্রধানদের কাছে টিউশান না পড়লে বা পড়তে পড়তে ছেড়ে দিলে ছাত্রছাত্রীদের উপর মানসিকভাবে চাপ দেওয়া হয়, শুধু তাই নয় পরীহ্মায় নাম্বারও কম দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাও তারই ফল বলে মত ছাত্রছাত্রীদের। তবে ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। তবে পরিচয় গোপন করার শর্তে এক ছাত্রী মুখ খুললেন ক্যামেরার সামনে। অন্যদিকে ঘটনা মর্মান্তিক আখ্যা দিলেও এই অভিযোগের জন্য আত্মহত্যার কথা অস্বীকার করেছেন কলেজের অধ্যহ্ম গোকুল চন্দ্র বেরা। তবে এই টিউশান পড়ানোর যে অভিযোগ তা তিনি পেয়েছেন বলে জানালেন।



No comments:

Post a Comment

Post Top Ad