এক যুবককে মারধোর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের হল কোন্নগর পুরসভার তৃনমূল কাউন্সিলর পলি ঘোষের বিরুদ্ধে।শুক্রবার রাতে কানাইপুরের যুবক দেবাশিষ মোহান্তি তার নতুন চার চাকা গাড়ি নিয়ে কোন্নগর যাচ্ছিলেন।শকুন্তলা কালী পূজো থাকায় সিভিক ভলান্টিয়াররা তার গাড়ি মনসা তলা দিয়ে ঘুরিয়ে দেয়।সে সময় মনসা তলায় তৃনমূল কাউন্সিলর পলি ঘোষ লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন।গাড়ি কেন জয় বজরঙবলী লেখা রয়েছে জানতে চেয়ে মারধোর করে গাড়ি ভাঙচুর করা হয়।আজ উত্তর পাড়া থানায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দেবাশিষ মোহান্তি।অভিযোগ অসত্য দাবী কোন্নগরের ১১ নং ওয়ার্ড তৃনমূল কাউন্সিলর পলি ঘেষের।
Post Top Ad
Saturday, 13 May 2017
মারধোর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের তৃনমূল কাউন্সিলরের বিরুদ্ধে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment