কৌট বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2017

কৌট বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক

হুগলির চুঁচুড়ার চকবাজারে কৌট বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক। নাম রঞ্জন দাস ( ৭২)। পেশায় দর্জি। জঙ্গল পরিষ্কার করার সময় দুটি কৌটা পায়। উৎসাহবসত প্রথমটি কৌটা খুলে দেখেন। প্রথমটি বিস্ফোরণ না হলেও দ্বিতীয়টির ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রঞ্জনবাবুর ডান হাত ও চোখের বড় রকমের ক্ষতি হয়েছে। তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধায়ক অসিত মজুমদার আহতকে দেখতে হাসপাতালে যান। সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশকেও নির্দেশ দিয়েছেন দোষীদের গ্ৰেপ্তারের বলে বিধায়ক জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad