২৫ শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী পালন করতে ভুলে গেল গড়বেতার কাদরা উচ্চ বিদ্যালয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2017

২৫ শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী পালন করতে ভুলে গেল গড়বেতার কাদরা উচ্চ বিদ্যালয়



২৫ শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী পালন করতে ভুলে গেল গড়বেতার কাদরা উচ্চ বিদ্যালয়। ঘটনায় বিস্মিত এবং হ্মুব্ধ ছাত্র ছাত্রী থেকে অভিভাবক সকলেই।

বর্তমান সময়ে মানুষেরা নিজের জন্মদিন ভুলে গেলেও ২৫ শে বৈশাখ কবিগুরুর জন্মদিন ভোলা কঠিন। কারন ক্লাব বা বিভিন্ন সংস্থার পাশাপাশি এই রবীন্দ্র জয়ন্তী স্কুল কলেজ সহ বিভিন্ন শিহ্মা প্রতিষ্ঠানে পালন হবেই, এটাই দস্তুর। স্কুলের বাতসরিক রুটিনেও বিশেষ করে উল্লেখ থাকে এই দিনের। কিন্তু বিস্ময়কর ভাবে আজকের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাদরা উচ্চ বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানেরই আয়োজন ছিল না আজ। সকাল থেকে শুনশান স্কুল চত্বর।স্কুলের সব কক্ষই তালাবদ্ধ । পাশের প্রাথমিক বিদ্যালয়ে হলেও হাই স্কুল বেমালুম ভুলে গেল এই বিশেষ দিন টিকে। এ নিয়ে হ্মোভ প্রকাশ করেন স্কুলের অভিভাবক রা।আরো বিস্ময়ককর ব্যাপার হল চলতি বছরে সুবর্নজয়ন্তী বর্ষ পালন করছে এই বিদ্যালয়। তা সত্তেও আজকের দিনে রবীন্দ্রনাথে কেন অরুচি?? ফোনে প্রধান শিহ্মক কে প্রশ্ন করা হলে তিনি বলেন- দেখছি বিষয় টা।

No comments:

Post a Comment

Post Top Ad