সদ্য অপসারিত হয়েছেন ইমাম পদ থেকে৷ তারপরই আক্রান্ত হয়েছেন নিজের খাসতালুকে৷ টিপু সুলতান মসজিদেই তাঁর উপর চড়াও হয়েছে কেউ কেউ৷ আক্রান্ত হয়ে আরএসএস-এর দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন ইমাম৷ তাঁর দাবি, কোনও ধার্মিক মুসলমান ইমামের গায়ে হাত তুলতে পারে না৷ মসজিদে যাঁরা ঢুকেছিলেন তাঁরা বহিরাগত, আরএসএস-এর লোক৷
গত বুধবার টিপু সুলতান মসদিজের ইমাম পদ থেকে বরখাস্ত হয়েছেন বরকতি৷ একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ জোরদার হচ্ছিল৷ প্রাক্তন ইমামের উপর ক্ষুব্ধ ছিলেন ইসলাম ধর্মাবলম্বীদের একাংশ৷ পরে মসদিজ কর্তৃপক্ষ জানায়, বরকতির মন্তব্যের সঙ্গে মসজিদ একমত নয়৷ মুসলিমরা পাকিস্তান চায় না, বরং তাঁরা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিতেই আস্থা রাখে৷ বরকতি আরএসএস-এর হাত শক্ত করছেন বলেই অভিযোগ ওঠে৷ মসজিদ চত্বরেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির নেতৃত্বে হয় প্রতিবাদ সভা৷ এরপরই বরখতিকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়৷ বুধবার আনুষ্ঠানিকভাবে মসজিদের শীর্ষপদ থেকে সরানো হয় তাঁকে৷ এরপর বৃহস্পতিবার মসজিদেই আক্রান্ত হন বরকতি৷ তাঁর অভিযোগ, আরএসএস-এর বহিরাগতরাই তাঁর উপর চড়াও হয়েছে৷ কেননা নমাজ পড়তে আসা কোনও ধার্মিক মুসলিম কোনও ইমামের বিরুদ্ধে চড়াও হতে পারে না৷ এদিকে অপসারণের পরও ইমাম পদ ছাড়তে নারাজ বরকতি৷ যদি সাত দিনের মধ্যে তিনি তাঁর অফিস না ছাড়েন তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারেও বলে জানিয়েছেন মসজিদের মুখপাত্র৷
এদিকে এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বিকেলে টিপু সুলতান মসজিদে বিরোধী গোষ্ঠীর হাতে আক্রান্ত হন বরকতি।মাথায় চোটও পান তিনি৷ এমনকী অনুগামীদের বরকতির শ্রূশুষা করতেও দেখা যায়৷
বরকতির মতো মানুষের ইমাম পদে থাকার কোনও অধিকার নেই বলে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাকারে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এরকম দেশবিরোধী কথা বলার সাহস পেয়েছেন বরকতি৷ এদিকে এ ঘটনার জেরে মসজিদ চত্বরে ১৪৪ ধারা জারি হয়েছে৷ ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশেই এই পদক্ষেপন গ্রহণ করা হয়েছে৷
No comments:
Post a Comment