গরু খাওয়া ও পাচার নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী ।
প্রোমোটিং-এর বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিটাগড়ে জাহাজ কারখানার জমি দখল কেন? তা নিয়ে মমতার ধমক খেলেন টিটাগড় থানার আইসি, তোপের মুখে টিটাগড় পুরসভাও।
বারাকপুরের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলেন, ‘শিল্পে
ব্যাঘাত ঘটিয়ে প্রোমোটিং নয়। জাহাজ কারখানার জমি জবরদখল করা হচ্ছে।’ মমতার
ভর্ৎসনার মুখে পড়েন টিটাগড় থানার আইসি। তিনি বলেন, ‘কেন দখলদারি চলছে?
পুলিশ কী করছে?’ টিটাগড় পুরসভার চেয়ারম্যানকেও ধমক দেন মমতা
বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পুরসভা এলাকাতে জমি নিয়ে কোনও গণ্ডগোলের খবর
শুনলে বরদাস্ত নয়। পুরসভার দায়িত্বে যারা আছে, তারা শুধু প্রোমোটিং করছে।
জাহাজ কারখানার জমি জবরদখল হয়ে যাচ্ছে।’ এদিন টিটাগড় থানার আইসি ও
পুরসভার চেয়ারম্যানকে হুঁশিয়ারি দিয়ে দেন তিনি।পাশাপাশি হাবড়া, অশোকনগরে
টেক্সস্টাইল হাব বলেও জানিয়ে দেন তিনি।এদিন প্রশাসনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মূলত, সব্যসাচী, তাপস,কৃষ্ণা, অর্জুন সিং, পরেশ দত্তকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে
বার্তা দেন তিনি।
দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে কেন দেরি হচ্ছে? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালীপুজোর আগে যাতে তা শেষ হয়ে যায়, তা নির্দেশ দেন। পাশাপাশি, বারাসত হাসপাতালের অভিযোগ নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘বারাসত হাসপাতাল নিয়ে অনেক খবর শুনি। বহিরাগতরা এসে হামলা করে মাঝেমধ্যেই। চিকিৎসকদের জন্য নতুন আইন আসছে। তাতে চিকিৎসকদের ভয় নেই।’
প্রোমোটিং-এর বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিটাগড়ে জাহাজ কারখানার জমি দখল কেন? তা নিয়ে মমতার ধমক খেলেন টিটাগড় থানার আইসি, তোপের মুখে টিটাগড় পুরসভাও।
দক্ষিণেশ্বরে স্কাইওয়াকে কেন দেরি হচ্ছে? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কালীপুজোর আগে যাতে তা শেষ হয়ে যায়, তা নির্দেশ দেন। পাশাপাশি, বারাসত হাসপাতালের অভিযোগ নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ‘বারাসত হাসপাতাল নিয়ে অনেক খবর শুনি। বহিরাগতরা এসে হামলা করে মাঝেমধ্যেই। চিকিৎসকদের জন্য নতুন আইন আসছে। তাতে চিকিৎসকদের ভয় নেই।’
No comments:
Post a Comment