হলদিয়া: হলদিয়ার ব্রজলালচকে ব্লাড চিকিৎসার খরচ জোগাড় করতে পথে নেমেছে স্কুল পড়ুয়ারা। ক্যানসার আক্রান্ত অর্ণব প্রামাণিক হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাড়ি চৈতন্যপুর সংলগ্ন বাজিতপুর গ্রামে। বর্তমানে সে পন্ডিচেরির জিপমার হসপিটালে চিকিৎসাধীন। তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এজন্য প্রায় ১৩.৭০লক্ষ টাকা খরচ হবে। সেই টাকার কিছু কিছু করে সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দিতে পথে নেমেছিল স্কুলের ছাত্রছাত্রীরা। আজ স্কুলের পড়ুয়াদের সংগ্রহের ৬০ হাজার টাকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
চকদ্বীপা হাইস্কুল সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অর্ণবকে বাঁচানোর আবেদন নিয়ে ব্রজলালচক বাজারে মিছিল করে অর্থ সংগ্রহ অভিযান করে। আজ স্কুলে প্রার্থনা শুরুর আগে ছাত্রছাত্রীরা আক্রান্ত অর্নবের দাদু শঙ্করী প্রামানিকের হাতে ৬০ হাজার টাকা তুলে দেয়। ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরাও তাদের সাধ্যমত অর্থ তুলে দেওয়ার কথাদেয়। স্কুলের ছাত্রছাত্রীরা আরো অর্থ সংগ্রহ করে পরিবারের হাতে তুলে দেওয়ার কথাও দেন স্কুল পড়ুয়ারা।
এদিন অর্ণবের দাদু শঙ্করী প্রামাণিক বলেন,হঠাৎ জ্বরের চিকিৎসা করাতে গিয়ে আমার নাতির এই রোগ ধরা পড়ে। গত ১মার্চ রোগটি সণাক্ত হয়। সঙ্গে সঙ্গে আমরা ধারদেনা করে পন্ডিচেরীতে নিয়ে যাই চিকিৎসার জন্য। ইতিমধ্যে একে দুটি কেমো থেরাপি দেওয়া হয়েছে। বোন ম্যারো ট্রান্স প্ল্যান্ট করার জন্য প্রায় ১৩.৭০লক্ষ টাকা লাগবে। আমরা খবুই সাধারণ পরিবার। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারন মানুষ যেভাবে আমাদের অসহায়তার পাশে দাঁড়িয়ে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই।

No comments:
Post a Comment