এটিএম লুঠ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 May 2017

এটিএম লুঠ

 Image result for atm pix


 এটিএম লুঠের ঘটনা ঘটল খড়্গপুরে। এটিএম মেশিন ভেঙে প্রায় ২০-২২ লক্ষ টাকা লুঠের অভিযোগ খড়্গপুরের মালঞ্চতে।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এ টি এম এর ভল্ট ভেঙে এ প্রায় ২০-২২ লক্ষটাকা ডাকাতির ঘটনা ঘটল আজ ভোর রাতে। শহরের মালঞ্চ এলাকায় রাস্তার পাশে থাকা স্টেট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারে গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে সমস্ত টাকা লুঠ করে নিয়ে যায় দুস্কৃতিরা। কাল দুপুর ১২ টায় এই কাউন্টারে প্রায় ৩২ লক্ষ টাকা জমা করা হয়। অনুমান প্রায় ২০-২২ লক্ষ টাকা ছিল ভল্টে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। কাউন্টারে নিরাপত্তা রহ্মী না থাকার সুবাদে দুস্কৃতিদের এই কাজ আরো সহজ হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনার আগে নস্ট করা হয় কাউন্টারের সিসিটিভি ক্যামেরা। তবে ডিভিআর না ভাঙায় কিছু ফুটেজ পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad