হোমে আত্মহত্যা নাবালিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 May 2017

হোমে আত্মহত্যা নাবালিকা






সঞ্জয় সাহা, বারাসত


বাড়ি থেকে পালিয়ে বিয়ে টেকে নি ।থানায় অভিযোগ দায়ের হলে পরিবারের কথায় কোর্টের নির্দেশে তাকে পাঠানো হয়েছিল হোমে ।তিনদিন যেতে না যেতেই সেই হোমে মেয়েটির আত্মহত্যা করে। মধ্যমগ্রামের নিজলয় হোমের বিরুদ্ধে  দায়িত্বপরায়ণতা ও দেখভালের বিষয় নিয়ে তুলে দিল প্রশ্নচিহ্ন ।

 বারাসাতের রামকৃষ্ণপূরের পুষ্প দাস নবম শ্রেণী তে পড়ত ।  ঠিক এক সপ্তাহ আগে ১৪ বছরের  মেয়েটি বাড়ি থেকে বন্ধুর হাত ধরে  পালায় । বাড়ির বক্তব্য সে  বিয়ে করেছিল  ভিন সম্প্রদায়ের একটি ছেলেকে ।গত এগারো তারিখ বারাসাত থানায় মেয়েটির নিরুদ্দেশের বিষয়ে একটি অভিযোগ দায়ের হয় ।গত শুক্রবার দত্ত পুকুর থানায় ছেলেটির পরিবার মেয়েটিকে  তুলে দেয় । শুক্রবার আদালতে তোলা হলে পরিবারের দাবি মত আদালতের নির্দেশে মেয়েটিকে পাঠানো হয় নিজলয় হোমে । কিণ্তু মঙ্গলবার ভোর রাতেই মেয়েটি আত্মঘাতী হয় ।মেয়েটির পরিবারের কাছে খবর যায় মেয়েটির দেহ বারাসাত হাসপাতালে রয়েছে ।মৃতার বাবা মনু দাস জানিয়েছেন তাঁরা হোমের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করতে চলেছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad