বর্ধমানের জিটি রোডের রসুলপুরে দশ চাকা লড়ির ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় লড়িটি ধাক্কা মারে ।দুর্ঘটনাস্থলেই ছাত্রীর মৃত্যু হয় ।ক্ষুদ্ধ বাসিন্দারা ঘাতক লড়িটি আটকে আগুন ধরিয়ে দেয় ।
মৃত ছাত্রীর নাম কোয়েল ব্যানার্জী। বৈদ্যডাঙ্গা গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ।আগুন লাগানোর পাশাপাশি জিটি রোড অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা ।এদিন সাইকেলে চেপে স্কুল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ।দুর্ঘটনাস্থলে মেমারী থানার পুলিশ ।
দমকলের একটি ইঞ্জিন গিয়ে লড়ির আগুন নেভাচ্ছে ।

No comments:
Post a Comment