কলকতা, ১০ মে : মুসলিম হয়ে কেউ বিজেপি বা আরএসএস-এ যোগ দিতে পারবেন না l যদি কেউ তা করেন, তাহলে বরকতির ফতোয়ার মুখে পড়তে হবে তাঁকে l
কেন?
টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি বলেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম যে কোনও দলে মুসলিমরা যোগ দিতে পারেন l কিন্তু, বিজেপি বা আরএসএস-এ কখনও নয় l যদি, কোনও মুসলিম বিজেপি বা আরএসএস-এ যোগ দেন, তাহলে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতির ফতোয়ার মুখে পড়তে হবে তাঁকে l
মুম্বই মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, বরকতি অভিযোগ করেন, আরএসএস মানুষকে খুন করছে l ক্রিস্টান, দলিত এবং মুসলিমদের টার্গেট করছে সংঘ পরিবার l আর সেই কারণেই কোনও মুলসিমেরই বিজেপি বা আরএসএস-এ যোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি l সমস্ত সেক্যুলার হিন্দুদের আরএসএস এবং তার গুন্ডা বাহিনীরবিরোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি l পাশাপাশি এও বলেন, তা যদি না হয়, তাহলে ভারতে ‘জেহাদ’ ঘোষণা করতে হবে l
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন বরকতি l তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে রাখা উচিত, তিনি শুধু আরএসএস-এর একজন কর্মী নন l তিনি ভারতবর্ষের রক্ষক l আর তাই তিনি কখনও মুলসিমদের বিরুদ্ধে কথা বলতে পারেন না বলেও মন্তব্য করেন টিপু সুতন মসজিদের ইমাম l
তিন তালাক বিরোধিতা করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন বরকতি l তিনি বলেন, শরিয়ত আইনে তিন তালাকের উল্লেখ রয়েছে৷এটা মুসলমান সম্প্রদায়ের বিশ্বাসের বিষয়৷তাই তিন তালাক নিয়ে বিজেপির নাক গলানো মুসলিমরা কখনওই বরদাস্ত করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন বরকতি l
No comments:
Post a Comment