নবান্নের সামনে সেনা বাহিনী গেলে উনি চিৎকার করেন। দার্জিলিং এ প্রান বাঁচাতে সেই সেনা বাহিনীকেই ডেকে পাঠিয়েছে। নিয়তির কি পরিহাস। এই ভাষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মমতা নিজেই তো পাহাড়ে অশান্তি করছেন। ভাবাদিঘিতে কোন অশান্তিই ছিল না। তৃনমূলই অশান্তি করছে। তারা যেন ভুলে না যায় যে আগামী দিন এমন আসছে তাদের নিজেদের চামড়া বাঁচানো মুশকিল হয়ে যাবে।
দিলীপ ঘোষ বলেন, দিদি ভয় পাচ্ছেন। গোর্খারা বলছেন আমরা জিটিয়ে মানবনা। গোর্খারা টাইট দিয়েছে। এদিন ওই মঞ্চ থেকে মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, দেখ কেমন লাগে। মিরিকে ৯টা আসন জেতার জন্যে সমস্ত মন্ত্রীদের নিয়ে বসে আছেন। উনি বলছেন পাহাড় শান্ত আছে। দেখুন পাহাড় কেমন শান্ত আছে। এদিন দিলীপ ঘোষ মমতাকে ফের কটাক্ষ করে বলেন, কেন উনি দার্জিলিং এ চুলকাতে গেলেন। নোট বাতিলের সময় নবান্নের সামনে সেনা বাহিনীর উপস্থিতির প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, নবান্নের সামনে সেনা বাহিনী গেলে উনি চিৎকার করেন। দার্জিলিং এ প্রান বাঁচাতে সেই সেনা বাহিনীকেই ডেকে পাঠিয়েছে। নিয়তির কি পরিহাস।
No comments:
Post a Comment