দেখুন অগ্নিগর্ভ পাহাড় আসরে সেনা, জ্বলল ম্যালের পুলিস বুথ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2017

দেখুন অগ্নিগর্ভ পাহাড় আসরে সেনা, জ্বলল ম্যালের পুলিস বুথ

অগ্নিগর্ভ পাহাড়। কার্যত বনধের চেহারা নিয়েছে দার্জিলিং।

পরিস্থিতি সামাল দিতে সেনার সাহায্য চাইল রাজ্য সারকে। কাল পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল মোর্চা। আটকে থাকা ১০ হাজার ভ্রমণার্থীকে নিরাপদে ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজ করার নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। আর এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতায় নাও ফিরতে পারেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন তিনি। বনধ মোকাবিলায় যাবতীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রাজ্য সরকার। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি।












 aajkaal

বৃহস্পতিবার বিকেল ৩টের পরেই ভানু ভবনের সামনে বিক্ষোভরত মোর্চা সমর্থকরা বৃহস্পতিবার বিকেলে হঠাৎই উগ্র হয়ে ওঠেন। বিনা প্ররোচনায় পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে মোর্চা সমর্থকরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তারপরেই আন্দোলনকারী মোর্চা সমর্থকরা আরও উগ্র হয়ে ওঠেন। পুলিসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। বাধ্য হয়ে পুলিস শূন্যে গুলি চালায়। তারপরেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিসের ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। দার্জিলিঙের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পুলিসকে লক্ষ্য করে বোতলবৃষ্টিও করছেন মোর্চা সমর্থকরা। দার্জিলিঙের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে তারা। ম্যালের কাছে থাকা আরও ৬টি পুলিসের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ম্যালের পুলিস আউটপোস্টেও অগ্নিসংযোগ করেছেন মোর্চা সমর্থকরা। আন্দোলনকারীদের ছোড়া ইটে ঘায়েল হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মুহূর্তে ভরা মরশুম দার্জিলিঙে। পাহাড়ের প্রচুর ভ্রমণার্থী রয়েছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। কার্যত বন্‌ধের চেহারা নিয়েছে পাহাড়। ‌‌‌‌

No comments:

Post a Comment

Post Top Ad