কলকাতার যৌন পল্লিতে খুন বাংলাদেশি মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

কলকাতার যৌন পল্লিতে খুন বাংলাদেশি মহিলা





কলকাতার যৌন পল্লিতে খুন বাংলাদেশি মহিলা। বৃহস্পতিবার সকালে কলকাতার  সোনাগাছি এলাকায় দুর্গাচরণ মিত্র লেনে একটি বাড়ির তিনতলা থেকে লালপান বিবি ওরফে সীমা (২৫) নামেএক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বড়তলা থানারপুলিশ৷ ঘটনাস্থলে গিয়ে ডিসি (নর্থ) শুভঙ্কর সিনহা সরকারজানিয়েছেন, গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে৷ মৃত মহিলা গত পাঁচ মাস ধরে এই বাড়িতে ছিলেন৷ কী কারণে খুন করাহয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,সীমা  বাংলাদেশের বাসিন্দা ৷ ঘটনার দু’দিন আগে থেকে তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না৷ ওই বাড়ির অন্য একবাসিন্দা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে সীমার ঘরথেকে চিৎকার-চেচামেচির শব্দ শোনা যায় ৷ তারপর থেকেদরজা বাইরে থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা ভেবেছিলেন,তিনি ঘরে নেই৷ এদিন সকালে সীমার বাড়িওয়ালার ফোনেএকটি নম্বর থেকে ফোন করে খুনের কথা জানানো হয়৷ তখনপ্রতিবেশীরা তাঁর ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন,মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সীমা ৷ পরে পুলিশএসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে৷ স্থানীয় বাসিন্দারাজানিয়েছেন, এক ফল ব্যবসায়ী নিয়মিত সীমার বাড়িতেযাতায়াত করত৷ সেই খুনের ঘটনায় যুক্ত বলে অভিযোগতাঁদের৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে সীমার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad