জমিজমা বিবাদে কাকার হাতে ভাইপো খুন। উওেজিত জনতার তিনটে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি বসিরহাট থানার নেহালপুর এলাকার। বিগত বেশ কিছুদিন ধরে একটি নিজেদের জমি নিয়ে ঝামেলা চলছিল। আজ অশান্তি চরম আকার ধারন করে। সেই সময় ভাইপো আরসাদ আলি ৪০ কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খালেদ আলি । ঘটনাস্হলে লুটিয়ে পরে আরসাদ আলি । বসিরহাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করে। এই ঘটনায় প্রতিবেশী কিছু পরিবার জড়িয়ে পড়ে ঝামেলায়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি সহ তিনটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনায় আহত মোট পাঁচ। আহতরা বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মোট এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্হলে বিশাল পুলিশ বাহিনী ।

No comments:
Post a Comment