সাপের কামড়ে মৃত কিশোরীকে প্রান ফিরিয়ে দিতে কবর থেকে তুলে ওঝার কাছে আনার পর যে কান্ড ঘটেছে!
ঘটনাটি বসিরহাট মহাকুমার সন্দেশখালি তালতলা শাকদহ গ্রামে ঘটেছে । সাপের কামড়ে মৃত্যু হয় বছর বারোর সেরিনা খাতুনের। বাড়ির লোক স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। ওই নাবালিকাকে নিয়ম অনুসারে কবর দেওয়া হয়।
তারপরেও পরিবারের লোকজন মনে করে তাদের মেয়ে মারা যায়নি । তাকে কবর থেকে তুলে মঙ্গলবার বিকেলে বসিরহাট থানার ধলতিথা গ্রামে এক ওঝার কাছে ঝাড়াতে নিয়ে আসে প্রান ফিরে পাওয়ার আশায় । বিকেল থেকে চারঘন্টা দুই ওঝা বিউটি বিবি ও গুলফান আলি তারা ঝাড়ফুক করতে থাকে ওই কিশোরীর প্রান ফিরিয়ে দিত। এই ঘটনা এলাকার লোক জানাজানি হতেই বসিরহাট থানায় খবর দেয় স্হানীয় লোকজন। দেরি করে আসাতে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে ।পরে আরও পুলিশ বাহিনী এসে দুই ওঝাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এবং কিশোরির মৃত দেহটি বসিরহাট হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার তদন্তে বসিরহাট থানা।

No comments:
Post a Comment