কোন তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা হতে পারে যখন-তখন?জানাচ্ছেন গোয়েন্দারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2017

কোন তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা হতে পারে যখন-তখন?জানাচ্ছেন গোয়েন্দারা


যখন-তখন জঙ্গি হামলা হতে পারে তীর্থযাত্রীদের উপর,তাই আগে থেকেই সতর্কবার্তা জারি করে দিয়েছেন গোয়েন্দা বিভাগ।এরপরই আতঙ্কের সৃষ্টি হয়।বুধবার শুরু হচ্ছে এবছরের অমরনাথ ‌যাত্রা।বুধবার ‌যাত্রা করবেন ৪ হাজার তীর্থ‌যাত্রী। গোয়েন্দাদের আশঙ্কা ওই ‌যাত্রার সময়ে কমপক্ষে একশো নিরাপত্তাকর্মী ও এক থেকে দেড়শো তীর্থ‌যাত্রীকে খতম করার নির্দেশ এসেছে জঙ্গিদের পক্ষ থেকে।
কাশ্মীর জোনের আইজি মুনীর খান এনিয়ে সংবাদ মাধ্যমে বলেন, জঙ্গি আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছিল সিআরপিএফ ও সেনাকে। পাশাপাশি ওই চিঠি পাঠানো হয়ে ১৫ নম্বর করপকে। সেটাই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ‌যায়।
আগামিকাল থেকে টানা ৪০ দিন ধরে চলবে অমরনাথ ‌যাত্র। ‌যাত্রার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় ৪০ হাজার নিরাপত্তারক্ষী। সেনা, বিএসএফ ও সিআরপিএফ জওয়ানরা ওই বাহিনীতে থাকছেন। বুধবার অনন্তনাগ ও বালতাল থেকে দুদলে ভাগ মোট চার হাজার ‌যাত্রীর প্রথম দলটি অমরনাথের উদ্দেশ্যে ‌যাত্রা করবে।
গোয়েন্দাদের আশঙ্কা আচমকাই তীর্থ‌যাত্রীদের ওপরে গুলি চালাতে পারে জঙ্গিরা। মুনীর খান জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। তীর্থ‌যাত্রীদের নিরাপত্তা অত্যন্ত কঠোর করা হয়েছে। সিআরপিএফের স্পেশাল ডিজি এস এন শ্রীবাস্তব জানিয়েছেন গোয়েন্দা তথ্য অনু‌যায়ী সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Read in English Translator..

No comments:

Post a Comment

Post Top Ad