দেখুন কিভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2017

দেখুন কিভাবে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল বিজেপির পার্টি অফিস!


বিশ্বজিৎ দেবনাথ,উত্তর চব্বিশ পরগনা :  উত্তর ২৪ পরগনার শ্যামনগরের চৌরঙ্গী মোড়ে গত রবিবার একটি পার্টি অফিসের উদ্বোধন করে বিজেপি। আজ সন্ধ্যায় ঐ পার্টি অফিসে বসে ছিল বিজেপি কর্মীরা। হঠাৎই শ’খানেক তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় গোটা পার্টি অফিস। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবী নিজেদের মধ্যে গোলমাল বাধে তার জন্য নিজেরাই ভাঙচুর করে তৃনমূলের নামে অভিযোগ করছে। ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ আসে। এই ভাঙচুর এর প্রতিবাদে আগামী বুধবার সকালে ঘোষপাড়া রোড অবরোধ এর ডাক দিয়েছে বিজেপি।

No comments:

Post a Comment

Post Top Ad