এবার
গোমূত্র দিয়ে মন্দির পরিষ্কার করল বিজেপি
কর্মী সমর্থকরা।জানা গিয়েছে,সম্মেলনের আয়োজকদের জন্য খাওয়া দাওয়ার
আয়োজন করা হয়েছিল কর্নাটকের মাইসুরুর কলামন্দিরে।আয়োজনে ছিল মাংসের বিভিন্ন পদ।তবে
তা সব গোমাংস ছিল বলে অনুমান।আর সেই অনুমানের ভিত্তিতেই গোটা কলামন্দির সংলগ্ন
এলাকা ধুয়ে দেওয়া হল গোমূত্র দিয়ে। চার্বাক সংস্থা কলা মন্দিরে তিনদিন ধরে সম্মেলন
করেছিল। সম্মেলনের শেষ দিন, রবিবার
সংস্থার সদস্যের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই মাংসের বিভিন্ন পদের
আয়োজন ছিল। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তা গোমাংস।
ফলে এলাকা এবং বিশেষত, ওই ভবন
পবিত্র করার গুরুদায়িত্ব গিয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর। তারা শুরু করেন
গোমূত্র অভিযান।
এই বিতর্ক ছাড়াও তৈরি হয়েছে আরও
একটা জটিলতা। মাইসুরুর জেলাশাসক ওই সরকারি ভবনে শুধু সম্মেলনের ছাড়পত্র
দিয়েছিলেন। খাওয়া দাওয়ার আয়োজন বিনা অনুমতিতে করা হয়েছে বলে অভিযোগ উঠছে।
সম্মেলনের জন্য জমা রাখা ৫০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
Read in English translator....
Read in English translator....

No comments:
Post a Comment