আমি আপনাদের সাথে আছি ইফতার পার্টি থেকে মুসলিম সমাজকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আমি আপনাদের পাশে আছি আর শেষ দিন পর্যন্ত থাকব! পার্কসার্কাস ময়দানে ইফতার পার্টিতে যোগ দিয়ে সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকেই প্রশ্ন করেন যে কেন আমি আপনাদের অনুষ্ঠানে আসি!আমি বলতে চাই যে আমি আপনাদের পাশে আছি আর শেষ দিন পর্যন্ত থাকব!
হিন্দুদের সঙ্গে শিখ মুসলিমদের বিবাদ বাঁধিয়ে দিচ্ছে! নাম না করে ইফতার পার্টি থেকে বিজেপির সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আশ্বাস দিয়ে বললেন, আমি আপনাদের সাথে আছি।
ইফতার পার্টিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। কলকাতা পুরসভার উদ্যোগে পার্ক সার্কাস ময়দানে আয়োজিত সোমবার সন্ধ্যায় ইফতার পার্টিতে মমতা ছাড়াও ছিলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, সাংসদ ইদ্রিশ আলি, তৃণমূল বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, রাজের মুখ্যসচিব বাসুদেব বন্দোপাধ্যায় সহ বিশিষ্টরা।
ইফতার শুরুর আগেই বিজেপিকে নিশানা করে বিজেপির নাম না নিয়ে তিনি বলেন ‘কেউ কেউ জিজ্ঞাসা করেন মুসলিমদের পাশে কেন গিয়েছেন? আমি বলি কেন যাব না। মুসলিমরা কি মানুষ নয়? কেউ জিজ্ঞাসা করেন হিন্দুদের পাশে কেন গিয়েছেন? ওরা হিন্দুদের সঙ্গে হিন্দুদের লড়াই বাঁধিয়ে দিচ্ছে। আবার কখনও মুসলিমদের সঙ্গে হিন্দুদের, হিন্দুদের সঙ্গে শিখদের বিবাদ তৈরি করে দিচ্ছে’।
মুখ্যমন্ত্রী বলেন ‘আমাকে এও প্রশ্ন করা হয়েছিল যে আমার জন্ম কোথায় হয়েছিল। কিন্তু এই প্রশ্ন করার আপনি কে? আমি কি খাব, কি পরবো তোমাকে বলতে যাবো কেন? এটা চলতেই থাকবে। কিন্তু আপনারা একেবারে চিন্তা করবেন না। আপনারা এটা ভাববেন না যে দিদি আপনাদের সাথে নেই। দিদি সবসময় প্রত্যেক ধর্ম, জাতি, আপনাদের হৃদয়ের সাথে থাকবে’।
No comments:
Post a Comment