বাংলাকে ভাগ করতে চান না, স্পষ্টই জানালেন বিজেপি রাজ্য সভাপতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2017

বাংলাকে ভাগ করতে চান না, স্পষ্টই জানালেন বিজেপি রাজ্য সভাপতি


বাংলাকে ভাগ করতে চান না, স্পষ্টই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করেছেন দিলীপবাবু। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মত,”আমি কখনই বাংলা ভাগ করার কথা বলিনি।”

রবিবার দিলীপবাবু  বলেছিলেন, বিজেপি ছোট রাজ্যের পক্ষে। তাহলে কী তিনি গোর্খাল্যান্ডের সমর্থনে ইঙ্গিত দিয়েছিলেন। এদিন বিজেপির রাজ্যসভাপতি ইন্ডিয়া. কম কে প্রতিক্রিয়া দিয়েছেন,”বিজেপি নীতিগতভাবে ছোট রাজ্যের পক্ষে। আগেই তিনটি রাজ্য গঠন করা হয়েছে। তবে গোর্খাল্যান্ডের সঙ্গে বিষয়টি গুলিয়ে ফেলা উচিত নয়। বাংলা ভাগ আমরা হতে দেব না। দার্জিলিংকে নিয়ে আলাদা রাজ্য হতে পারে না।”

(আরও পড়ুনঃ ‘চোখকে ফাঁকি দেওয়া গেলেও ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না’,তৃণমূলকে তীব্র কটাক্ষ জয়ের)

No comments:

Post a Comment

Post Top Ad