দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কি কি বললেন দিলীপ ঘোষ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 June 2017

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কি কি বললেন দিলীপ ঘোষ?


পায়েল দেব,কলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেদারল্যান্ডস যাওয়া নিয়ে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি বলেন, বারবার বিদেশে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেইগুলো লোক দেখানো ছাড়া আর কিছু না। এই কথা পশ্চিমবঙ্গের জনগণ জেনে গেছেন ফলে আর বেশিদিন নেই তিনি এই রাজ্যে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করছেন নিজেকে।তিনি নিজেকে তার সমকক্ষ মনে করছেন।কেন্দ্রের টাকা নিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের লোকদের নিয়ে। আর এদিকে কারণ হিসেবে রাজ্যের উন্নতির কথা বার বার বলে যাচ্ছেন কিন্ত সেখান থেকে ফিরে কাঁচকলা ছাড়া কিছুই আনতে পারছেন না জনগণের জন্য। পাশাপাশি তিনি পাহাড় নিয়ে বলেন, কেন্দ্রের থেকে টাকা, টিম সমস্ত ধরনের সহায়তা নিচ্ছেন কিন্ত তিনপক্ষকে অথাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও গোর্খাল্যান্ডকে নিয়ে একসঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধান করতে চাইছেন না তিনি। বরং পাহাড়কে আরও উত্তপ্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বাঙালি আর নেপালিদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিচ্ছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad