কেন্দ্র সরকারের নির্দেশে গাড়িতে লালবাতি বন্ধ হলেও তার বিকল্প ব্যবস্থা বেছে নিলেন রাজ্য সরকার। সরকারি গাড়িতে তিন রকমের পতাকা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, তাঁর এই পদক্ষেপে স্পষ্ট প্রমাণিত, তিনি রাজ্যে ভিআইপি ব্যবস্থার অবসান চান না।
সরকারি নোটিশে বলা হয়েছে, এই পতাকা কেবল আইএস অফিসাররাই লাগাতে পারবেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রতিনিধিত্ব করেন। পশ্চিমবঙ্গ সরকার সরকারি গাড়ির বোনেটে তিন রকমের পতাকা লাগানোর কথা ভাবছে।আয়তক্ষেত্রাকার,লম্বাটে ও ত্রিকোনাকার।
পতাকা লাগানো হবে পদের উচ্চতা অনুসারে। এই পতাকা সরকারি গাড়িতে কেবল মাত্র সরকারি কাজের সময়ই লাগানো যাবে বলে জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে আদৌ কি তাই হবে? নাকি রাজ্যের নেতা মন্ত্রীদের গাড়িতে ওই পতাকা রাস্তাঘাটে বেরোলে চোখে পড়বে? এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

No comments:
Post a Comment