জেলে বিচারাধীন বন্দীদের অনশন বাইরে আত্মীয়দের বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 June 2017

জেলে বিচারাধীন বন্দীদের অনশন বাইরে আত্মীয়দের বিক্ষোভ



থানা গুলি যেকোনো সাধারণ মানুষকে সাজানো মাদক কেসে জেল জীবনের দর্শন করাচ্ছে এই দাবিতে গতকাল থেকে দমদম সেন্ট্রাল জেলের বিচারাধীন আসামীরা অনশন শুরু করে। সেই ভুয়ো কেসে পরিজনদের জেলের ভিতরে যেতে দেখে তার প্রতিবাদ করতে সেন্ট্রাল জেলের সামনে আজ বিচারাধীন বন্দিদের পরিজনরা বিক্ষোভ দেখান। তাদের দাবি পুলিশ মিথ্যা ঘটনায় তাদেরকে আটক করেছে এবং বিচার ব্যবস্থায় তাদের সাহায্য করা হচ্ছে না। গতকাল এই অনশনে খাবার খাওয়াকে কেন্দ্র করে দমদম সেন্ট্রাল জেলের ভিতরে সাজা প্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দীদের মধ্যে বচসা বাধে। সেই বচসায় তিনজন আহত হন এবং তাদের মধ্যে এক জনকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেল সূত্রে খবর। তবে সঠিক বিচার না পাওয়া পর্যন্ত বন্দীদের আন্দোলন চলবে বলে বন্দীদের পরিবারের দাবি।

No comments:

Post a Comment

Post Top Ad