অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট এক
প্রেম কথা’ সিনেমার ট্রেলার দেখে প্রশংসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি
টুইটে বলেছেন ‘দারুন কাজ’। মোদীর কথায় পরিষ্কার-পরিচ্ছন্নতার
প্রচারে এছবির অবদান অনস্বীকার্য।
সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার
অভিনীত ছবি ‘টয়লেট এক
প্রেম কথা’-র ট্রেলার।
ছবির ট্রেলার দেখে দর্শকতো বটেই, মুগ্ধ রাষ্ট্রনেতাও। মোদী বলেন কেন্দ্রের স্বচ্ছ ভারত
অভিযান প্রকল্পকে বাস্তবায়িত করতে ১২৫ কোটি ভারতীয়কে হাতে হাত মিলিয়ে কাজ করতে
হবে।
মোদীর টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন
অক্ষয় কুমারও। তারপর তিনি লেখেন, এই ছবির
সাহায্যে তিনি যদি মানুষের মানসিকতার পরিবর্তন আনতে পারেন, তাহলে তাঁদের আসল উদ্দেশ্য সফল হবে।
Click For English Read.....
Click For English Read.....


No comments:
Post a Comment