তিন মেয়েকে বিয়ের নামে দিল্লিতে বিক্রি করতে ব্যর্থ হয়ে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের মারধর করল পাষন্ড বাবা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2017

তিন মেয়েকে বিয়ের নামে দিল্লিতে বিক্রি করতে ব্যর্থ হয়ে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের মারধর করল পাষন্ড বাবা







 

কাঁথির তিন মেয়েকে বিয়ের নামে দিল্লিতে বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বাবার এমন প্রস্তাবে রাজী না হলে তিন মেয়েকে বেধড়ক মারধর করেছে দাদা ও  বাবা। শুধুতাই নয়  গলায় ফাঁস দিয়ে কড়িকাঠে ঝুলিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে বাবা ও দাদা ।মাথায়,গলায়,কোমরে হাতে গুরুতর জখম অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিন কিশোরী । প্রতিবেশীদের হস্তক্ষেপে কোনরকমে প্রাণে বাঁচলেও বর্তমানে ঠাঁই জুটেছে কাঁথির হাসপাতালে ।হাসপাতাল ডিসচার্জ করলে কোথায় যাবে কোনও উপায়ান্তর খুঁজে পাচ্ছেনা তিন কিশোরী সাইরুল খাতুন, খালেরুল খাতুন ও জালেমুন খাতুন।পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকার বসন্তিয়ার ঘটনা ।


সাইরুল,জালেমুন নাবালিকাও যমজ বোন।এদের বয়স পনের।দিদি খালেরুল সদ্য আঠারো এ পা দিয়েছে।এরা তিন বোনেরা এক বছর আগে মা কে হারিয়েছে।মা এর মৃত্যুর পর থেকে খাওয়া পরা এক্কেবারে দেখে না বাবা খালেক সেখ ও দাদা সাইফুল সেখ।বড় দিদি হিসেবে খালেরুল কাজুবাদামের বীজ ছাড়ানোর কাজ করে কোনরকমে খাওয়ার জোগাড়  করতো।সংসারেও দিতে হত টাকা।


মাস দুয়েক আগে দালাল মারফত দিল্লিতে তিন মেয়ের একসাথে বিয়ের প্রস্তাব আসে ।প্রস্তাব আসে দিল্লতে এমন সুপাত্রদের পরিবারে বিয়ে হলে কোনও পণ লাগবে না।উল্টে মোটা অঙ্কের টাকা দেবে কন্যা পক্ষের বাবা কে।এরপর থেকেই এমন লোভনীয় ফাঁদে পড়ে বাবা দাদা অত্যাচার ওবিয়ের জন্য চাপ দিতে শুরু করে তিন কিশোরীর ওপর।গত পাঁচ জুন বিয়ের জন্য রাজি না হলে কিশোরী দের বেধড়ক মারধর করে বাবা খালেক ও দাদা সাইফুল ।
অভিযোগ এ বিষয়ে  প্রতিবেশীরা কেউ প্রতিবাদ করতে এলেই কিশোরীদের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে গোটা প্রচার করে দেবে বলে ভয় দেখায় বাবা খালেক।তাই মিথ্যা অপবাদের ভয়ে কোনও প্রতিবেশীই তেমন মাথা ঘামানোর সাহস করেনি বলে অভিযোগ তিন কিশোরীর ।

কাঁথি মহিলা থানায় ফোন মারফৎ খালেরুল খাতুন  অভিযোগ জানায়।অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ হাসপাতালে এসে সবকিছু শোনার পর ,তিন কিশোরী কে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দ্বায় সেরেছে।

Father failed to sell three daoughter in Delhi in the name of marriage and Father beat them .The father and son tried to kill them by hanging. In the meantime, three teenage girls are being treated at Kanti sub-divisional hospital, in critical condition in the neck and waist. In the intervention of the neighbors, some of the survivors still live in Kanti hospital. They are unable to find any way to find out if there is any way to solve the problem. Three teenagers - Sayrul Khatun, Khalerul Khatun and Zalemun Khatun .The incident happened in Basantia of Kanti Thana in East Midnapore at West Bengal.

Minor Sairul, Zaleman are also twins. Their age is fifteen. Khalirul has already passed eighteen. The three sisters lost their mother a year ago. After the death of her mother, Father Khalek Shekh and elder brother Saiful,  did not see the food for eaten. Khalirul used to provide seeds of cashew nuts to collect food at some point of time.


Two months ago, a proposal by the broker to marry three daughters together in Delhi. If there is a proposal, there will be no betting on marrying such family members. In Delhi, the daughter of the father will pay a lot of money, and then the father and elder brother begins to pressure them On the other hand, if the five June did not agree to the marriage, then the father Khalek threatened to say that the neighbors will spread the whole message as if there is an illicit relationship with the girls when they protest. So, a neighbor has not dared to sweat so much because of fear of false accusation, said three teenage girlsKanti Mahanagar Police Station filed a complaint with the accused Khalrul Khatun. After receiving the complaint, after hearing everything after going to the police station of the Women Police Station, the three youths who came out of the hospital were assured of taking action after taking the assurance.

No comments:

Post a Comment

Post Top Ad