বিশ্বজিৎ দেবনাথ, হাবড়া,আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষন ||
৬ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠলো,হাবড়া থানার অন্তর্গত তেতুলবেড়িয়া গ্রামের বাকিবুল মন্ডল, বয়ষ-১৮ এর বিরুদ্ধে |ঘটনাটি ঘটে ২৮.৫.১৭ তারিখে | বাকিবুল ৬ বছরের শিশু কন্যাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তেতুলবেড়িয়া গ্রামের একটি আম বাগানে নিয়ে যায় তারপর তাকে ধর্ষন করে | মেয়েটি ব্যাথা যন্ত্রনায় ছটপট করতে যাকে | ২দিন পর ডাক্তার দেখাতে নিয়ে গেলে ডাক্তাররা পরিক্ষা নিরিক্ষা করে জানান তাকে যৌন নির্যাতন করা হয়েছে | পরে বাড়িতে এসে বাবা-মায়ের প্রশ্নের উওরে শিশু কন্যা পুরো ঘটনাটি বলে | এবং বাকিবুল তার সাথে যেটা করেছে সেটাও বলে | তারপর মেয়েটির বাবা-মা ৬.৬.১৭ তারিখে সকালে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দুপুরে নিজের বাড়ি থেকে বাকিবুলকে গ্রেফতার করা হয় | আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে ||

No comments:
Post a Comment