মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে সিপিএমের দলীয় অফিসে সিপিএমের ঝাড়গ্রাম জেলা কমিটির প্রথম সভা হয়। সভা শেষে বিকালে সাংবাদিক বৈঠক করেন ঝাড়গ্রাম জেলা কমিটির আহ্বায়ক ডহরেশ্বর সেন। ডহরেশ্বরবাবু বলেন, এখন আর আমাদের জোনাল কমিটি ও লোকাল কমিটি নেই। এখন আমাদের ২০ জনের এরিয়া কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ৩৩ জনের ঝাড়গ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে অনুজ পান্ডে ও ফুল্লরা মণ্ডল দু’জন জেলে রয়েছেন।
এদিন সভায় রাজ্য সম্পাদক মণ্ডলীর দু’জন সদস্য মদন ঘোষ ও দীপক সরকার উপস্থিত ছিলেন। এছাড়া নতুন জেলা কমিটির ৩১ জন সদস্যই ছিলেন। ৩১ জন জেলা কমিটিতে একজন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন সংসদ সদস্য পুলিন বিহারী বাসকে রয়েছেন।
ডহরেশ্বরবাবু বলেন, মাওবাদী সন্ত্রাস পর্বে ২৬০ জন কর্মী খুন হয়ে যাওয়ার পরে আমরা সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়ি। কিন্তু ২০১১ সালের পর নতুন শাসক গোষ্ঠী আসার পরে সাজানো মামলায় অনেককে জড়িয়ে দিয়েছে সর্বশান্ত করে দিয়েছে পুলিশ-প্রশাসন। তবে কোন ভাবেই মাওবাদীদের সঙ্গে সিপিএম হাত ধরবে না জানান ডহরশ্বেরবাবু।

No comments:
Post a Comment