সাহস থাকলে আমাকেও মারুক বললেন জয় বন্দ্যোপাধ্যায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2017

সাহস থাকলে আমাকেও মারুক বললেন জয় বন্দ্যোপাধ্যায়


কালনায় জনসংযোগ কর্মসূচিতে এসে তৃণমূলের হাতে মার খেলেন বিজেপি রাজ্যনেতা জর্জ বেকার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমরজিৎ হাজরার নেতৃত্বে মারধোর করা হয়েছে বলে অভিযোগ। জর্জ বেকারকে ক্রিকেটের উইকেট দিয়ে মারধোর করা হয়েছে। তিনি কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।  জর্জ বেকার আক্রান্ত প্রসঙ্গে বিজেপি নেতা জয় ব্যানার্জী বলেন, জর্জ বেকার আমার নিজের দাদার মতন।  ওনার সাথে অনেক ছবিও করেছি।  চোদ্দ সালের মার্চ মাসে ওনার হাত ধরে আমার বিজেপিতে প্রবেশ।রাজ্য সভার এমপিকে এভাবে আক্রমণ করা কাপুরুষের কাজ।তৃণমূল ভয় পেয়ে জর্জ বেকারের মত বৃদ্ধ মানুষকেও মারছে।এতেই পরিষ্কার তৃণমূল পায়ের তলার মাটি হারিয়েছে।আগামী কয়েক দিনের মধ্যে কালনা গিয়ে প্রতিবাদ জানাব।তখন সাহস থাকলে আমাকেও মারুক।

No comments:

Post a Comment

Post Top Ad