ফের তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।শনিবার তিনি এক সভায় দাঁড়িয়ে বলেন,ভারতবর্ষের মানচিত্রে দেখা যাচ্ছে ৬০ থেকে ৬৫ শতাংশ জায়গা আমরা দখল করেছি।শুধু দখল করা নয় মানুষকে শান্তি দিয়েছি,মানুষদের মুক্তি দেওয়া হয়েছে,মানুষদের উন্নতি করা হয়েছে,মানুষদের নিশ্চিন্ত করা হয়েছে।তিনি বলেন, বিজেপি সর্ব সভাপতি অমিত শাহ এক গরীব দম্পতির বাড়ি গিয়ে অন্ন খেয়েছিলেন বলে সেই ভয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে।সেই দম্পতিকে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে।জয় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চোখকে ফাঁকি দেওয়া গেলেও ক্যামেরায় ফাঁকি দেওয়া যায় না।তিনি সিনেমার লোক, ফলে মেকাপে খামতি হলে তিনি খালি চোখে বুঝতে না পারলেও ক্যামেরা তা ধরিয়ে দিত।ঠিক একই ভাবে ওই দম্পতির চোখ দেখেই পরিষ্কার বোঝা গেছে তাদেরকে জোর করে শাসক তৃণমূল দলে যোগ করানো হয়েছে।তবে যতই জোর করে দল পরিবর্তন করা হোক না কেন মনকে কোনোদিনও পরিবর্তন করা যায় না।মানুষ,মা আর ভালোবাসাকে কোনোদিন কেনা বেচা করা যায় না।ফলে যতই ওই স্বামী-স্ত্রীকে তুলে নিয়ে যান না কেন তাদের বুক থেকে কোনোদিনই অমিত শাহকে তুলে নিয়ে যেতে পারবেন না।আর যখন ভোট আসবে তখন তাদের আঙ্গুলও কেড়ে নিতে পারবেন না।ওই আঙ্গুল কিন্তু পদ্মফুলকেই ছাপ দেবে।পাশাপাশি তিনি বলেন,বিজেপি হল সাচ্চা দল,বিজেপি কোনো ভনিতা করে না।
Read in English...

No comments:
Post a Comment