ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে
সোচ্চার দিলীপ ঘোষ জানান যখন সীমান্তে গোলাগুলি চলছে তখন এই ক্রিকেট ম্যাচ হতে
পারে না । প্রোটোকল আছে তাই বিদেশে খেলা হচ্ছে এদেশে
খেলা হতে দেব না । মমতা বন্দোপাধ্যায় ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই রাজ্যে খেলা করাবেন
বলে মন্তব্য করেন । রবিবার সন্ধ্যায় বারাসতের হেলাবটতলার কাছে মিলনি মাঠে বিজেপির কিষাণ মোর্চার
জনসভায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ৷
রাজ্যের সব স্কুলে বাংলা পড়ানোর
মুখ্যমন্ত্রী প্রস্তাবের সমর্থনে এগিয়ে
এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
দার্জিলিং ও বাঙ্গালার অঙ্গ। সেখানেও
পড়ানো হোক বাংলা
। কেন্দ্রীয় মন্ত্রী ও দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার প্রধান মন্ত্রীকে লেখা চিঠিতে যে দলের সমর্থন নেই
তা বারাসাতের ভারতীয়
কৃষাণ মোর্চার প্রকাশ্য সমাবেশে এসে
দলীয় অবস্থান স্পষ্ট করে দিলেন ।
এছাড়া উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি
নিয়ে তিনি জানান গুলি যারা
মেরেছে ও যারা মরেছে সবাই তৃণমূল । এর
আগে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সরকার যে
বিগত বাম সরকারের সঙ্গে কারখানা বন্ধের
প্রতিযোগিতায় নেমেছে তার উল্লেখ করে
তৃণমূল সরকারকে " বাঁজা সরকার
" বলে বিদ্রুপ করেন দিলীপ ঘোষ ॥
এদিন
দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর সরকার এবং বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের সাফল্য উল্লেখ
করে বলেন, দাদার টাকায় দিদি রাজ্যে আনন্দ ফূর্তি
করছেন৷ দিদি বাংলায় কোনও উন্নয়ন করতে পারেন নি৷বিভিন্ন গ্রামের কিষাণ মান্ডি তৈরি
করলেও তালা বন্ধ হয়ে পড়ে আছে৷ সুপার স্পেশালিটি হাসপাতালে নীল সাদা রঙ করেছেন
কিন্তু রাতে ডাক্তার নার্স থাকেন না৷একটা টাটা কারখানা বন্ধ করে পাঠ্য বইয়ে
সিঙ্গুর আন্দোলন যুক্ত করেছেন ছেলেমেয়েদের জানানোর জন্য৷ তাহলে চৌত্রিশ বছরে বাম
সরকার কয়েক হাজার কলকারখানা বন্ধ করেছেন সেই ইতিহাস কেন পাঠ্য বইয়ে দেওয়া হবে না
বলে কটাক্ষ্য করেন বিজেপির রাজ্য সভাপতি৷ এদিনের সভায় বিজেপির রাজ্য সভাপতি ছাড়াও
উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদ্স্য বাপি মিত্র, বারাসত জেলার
সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি শঙ্কর
চট্টোপাধ্যায় এবং কিষাণ মোর্চার বারাসত জেলা সভাপতি সহ অন্যান্যরা৷

No comments:
Post a Comment