মাঠে ময়দানে তৃণমূলের হাতে মার খাচ্ছেন কংগ্রেস কর্মীরা। ওদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন সনিয়া গান্ধী। রাজ্য কংগ্রেসকে নিয়ে হাইকম্যান্ডের অবস্থানে বিরক্ত হয়ে দল ছাড়লেন উত্তর ২৪ পরগনার দাপুটে INTUC নেতা ধর্মপাল গুপ্ত। প্রায় ৫০০ অনুগামীকে নিয়ে যোগ দিলেন বিজেপিতে।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধর্মপাল গুপ্তের যথেষ্ট প্রভাব রয়েছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ছিলেন তিনি। রবিবার বিজেপির রাজ্য দফতরে দলবদল করেন ধর্মপাল গুপ্ত ও তাঁর কিছু অনুগামী। দিন কয়েকের মধ্যে ভাটপাড়ায় সভা করে তাঁর ৫০০ অনুগামী বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
ধর্মপাল গুপ্তর কথায়, পশ্চিমবঙ্গে মাঠে ময়দানে তৃণমূলের হাতে মার খাচ্ছেন কংগ্রেস কর্মীরা। ওদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন সনিয়া গান্ধী। এটা মেনে নেওয়া যায় না। কংগ্রেসে এখন আর কিছু নেই। ধীরে ধীরে সমস্ত কংগ্রেস কর্মীই বিজেপিতে যোগ দেবেন।
No comments:
Post a Comment