পাকিস্তানের জয়ে বাজি ফুটল বঙ্গে, উত্তপ্ত পরিস্হিতি সামলাতে আসরে পুলিশ র্যাফ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2017

পাকিস্তানের জয়ে বাজি ফুটল বঙ্গে, উত্তপ্ত পরিস্হিতি সামলাতে আসরে পুলিশ র্যাফ

ক্ষোভ যেন দীর্ঘদিনের।পাকিস্তানের কাছে ভারতের হারে খুশি এই রাজ্যে বসবাসকারী একদল পাকিস্তান ক্রিকেট প্রেমী।এই ক্রিকেটপ্রেমীরা পাকিস্তানপন্হী অসাম্প্রদায়িকতার অক্সিজেনে এতটাই স্বাধীনতা পেয়েছে যে দেশীয় ক্রিকেটপ্রেমীদের কানের কাছে লাগাতার বাজি ফাটাতে শুরু করে ভারত হারার পর।দেশে বসবাসকারী এই পাকিস্তান ক্রিকেট প্রেমীদের বিজয় উল্লাসের অত্যাচার সহ্য করতে না পেরে পাল্টা প্রতিবাদ করতেই শুরু হয় অশান্তি




ক্ষোভ যেন দীর্ঘদিনের।পাকিস্তানের কাছে ভারতের হারে খুশি এই রাজ্যে বসবাসকারী একদল পাকিস্তান ক্রিকেট প্রেমী।এই ক্রিকেটপ্রেমীরা পাকিস্তানপন্হী অসাম্প্রদায়িকতার অক্সিজেনে এতটাই স্বাধীনতা পেয়েছে যে দেশীয় ক্রিকেটপ্রেমীদের কানের কাছে লাগাতার বাজি ফাটাতে শুরু করে ভারত হারার পর।দেশে বসবাসকারী এই পাকিস্তান ক্রিকেট প্রেমীদের বিজয় উল্লাসের অত্যাচার সহ্য করতে না পেরে পাল্টা প্রতিবাদ করতেই শুরু হয় অশান্তি

 ভারত পাকিস্হান খেলার হার জিত নিয়ে দুই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে সংঘর্ষের জেরে রনক্ষেত্রের চেহারা নেয় চন্দননগর। এই ঘটনায় ভারতীয় সমর্থকদের বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পাকিস্থান জেতার পর চন্দননগর উর্দিবাজার এলাকার কিছু মানুষজন পাকিস্থান জিন্দাবাদ বলে শ্লোগান দেন। এই ঘটনায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রতিবাদ জানান বলে অভিযোগ। শ্লোগান এবং পালটা প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক মারামারি, ইট ও বোতল বৃষ্টি। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয় বলে খবর। তাদের চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ওসি চন্দননগর ও তার বিরাট পুলিশ বাহিনী।
এরপর ঘটনাস্থলে আসেন এসডিপিও চন্দননগর রানা মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অতুল ভি। পরিস্থিতি সামাল দিতে সিঙ্গুর সহ আশেপাশের বেশ কয়েকটি থানার ওসি আইসিদের চন্দননগরে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। ওই রাতেই চন্দননগরের উর্দিবাজার, ঝাউতলা ও লালদিঘির ধার এলাকায় পুলিশ ব্যাপক টহলদারী শুরু করেন। হুগলি পুলিশের এক কর্তা জানিয়েছেন, ভারত ও পাকিস্থান ম্যাচে হার জিত নিয়ে এই গন্ডোগলের সূত্রপাত। তবে এদিন রাতেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে চলে এসেছে বলে পুলিশের একটি অংশ দাবী করেছেন। ঘটনার রাত থেকেই চন্দননগরের বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও পুলিশের একটি অংশের দাবী চন্দননগরের পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। 

পড়ুন :

ভারত পাকিস্তান খেলায় হার জিত নিয়ে দুই দেশের ক্রিকেট প্রমীদের সংঘর্ষে রনক্ষেত্র চন্দননগর








 
অন্যদিকে ভারত হারতেই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার কামার পুকুর এলাকায় বাজি ফাটানো ঘিরে অশান্ত হয়ে ওঠে। অভিযোগ কামার পুকুর এলাকার নবপল্লীতে এলসিডি টিভি লাগিয়ে লাগিয়ে খেলা দেখছিল বাসিন্দারা। কোহলীদের পতন শুরু হতেই শুরু হয় বাজি ফাটিয়ে উল্লাস। অভিযোগ এলাকার মন্দিরের সামনে বসে খেলা দেখার সময় তাদের লক্ষ্য করে বাজি ছোঁড়ে পাকিস্তান ক্রিকেট প্রেমীরা।এতে করে মারামারি শুরু হয় ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের মধ্যে।খবর পেয়ে অশোকনগর, হাবড়া এবং আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে

No comments:

Post a Comment

Post Top Ad