জয়ের আনন্দে আহত ৬ পাকিস্তানী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2017

জয়ের আনন্দে আহত ৬ পাকিস্তানী!

সত্যিই পাকিস্তান!খেলাতে জয়ের আনন্দে কিনা গুলিবর্ষণ আর তাতেই আহত ছয়জন।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে হারানোর পর উল্লাস পাকিস্তানে। গোটা পাকিস্তানে রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইদের আনন্দ। বন্দুক থেকে গুলি চালিয়ে সেলিব্রেশনের খবর মিলেছে। তাতে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এদিন করাচিতে ব্যাপক ট্রাফিক জ্যাম। লোকে রাস্তায় নেমে পড়েছেন। পাকিস্তানের পতাকা নিয়ে চলছে হুল্লোড়।
পাকিস্তানি জার্সি পরে রাস্তা দাপাচ্ছেন তরুণ-তরুণীরা। চলছে মিষ্টিমুখ। তবে পাকিস্তান তো পাকিস্তানই। বন্দুক থেকে গুলি চালিয়ে সেলিব্রেশন হয়েছে করাচির বিভিন্ন অংশে। জখম হয়েছেন ৬ জন। তাই পাকিস্তান আছে পাকিস্তানেই। সে দেশে জিতলেও গুলি চলে, আবার হারলেও গুলি চলে। আনন্দের চোটে এমনই অবস্থা গুলি চালাতে গিয়ে ৬ জনের গায়েই লেগে গিয়েছে। তাঁদের এখন চিকিৎসাধীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরফরাজ আহমেদদের শুভেচ্ছা জানিয়েছেন।

নওয়াজ শরিফ ভিডিও বার্তায় বলেছেন,”পাকিস্তান আজ আমাদের গর্বিত করেছে। ছেলেরা চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ খেলেছে। ওদের শুভেচ্ছা জানাই।” 

No comments:

Post a Comment

Post Top Ad