বিনা অপরাধে রাজমিস্ত্রিকে থানায় ডেকে নিয়ে বেধড়ক মারার অভিযোগে পুলিশ ফাঁড়ি ভাংচুর করলো ক্ষুব্ধ জনতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 June 2017

বিনা অপরাধে রাজমিস্ত্রিকে থানায় ডেকে নিয়ে বেধড়ক মারার অভিযোগে পুলিশ ফাঁড়ি ভাংচুর করলো ক্ষুব্ধ জনতা






বিনা অপরাধে রাজমিস্ত্রিকে থানায় ডেকে নিয়ে বেধড়ক মারার অভিযোগে পুলিশ ফাঁড়ি ভাংচুর করলো ক্ষুব্ধ জনতা


ঘটনাটি উওর চব্বিশ পরগনার দওপুকুর থানার কদম্বগাছি পুলিশ ফাড়ির ঘটনা।  সুএ মারফত যানা গেছে, ফাড়ির আধিকারিক সঞ্জীব দাসের নিউ বারাকপুরের বাড়িতে রাজ মিস্ত্রীর কাজ করছিল কদম্বগাছি আদর্শপল্লীর কালু হালদার। শারীরিক সমস্যার জন্য তিন চারদিন কাজে যেতে না পারার জন্য রবিবার বিকেলে সঞ্জীব দাসের গাড়ির চালক নজরুল ইসলামকে দিয়ে পুলিশ ফাড়িতে ডেকে আনে।  তার পরেই থানার ঘরের ভেতরে হাত পা বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনা গ্রামে রটে যেতেই পুরুষ মহিলা সবাই একসাথে লাঠি বাঁশ নিয়ে ফাঁড়িতে আক্রমণ করে। চলে ভাংচুর। পুলিশ কর্মীরা কোনোমতে পালিয়ে প্রানে বাঁচে । কালু হালদারকে মারধরের ফলে হাত ভেঙে গেছে
এখন বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন সে। এছাড়া তিন পুলিশ কর্মী গুরুতর আহত অবস্হায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন । পরে দওপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। তবে পুলিশের এহেন ভূমিকায় প্রশ্ন তুলছে সাধারন মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad