দুই গোষ্ঠীর মারামারিতে অশান্ত পুরুলিয়া
দুই গোষ্ঠীর মারামারিতে অশান্ত পুরুলিয়া। পুরুলিয়া শহরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে । বজরং দলের সংযোজক ও সদস্যদের বাড়িতে হামলা থেকে সংঘর্ষের সূত্রপাত । প্রতিবাদে পুরুলিয়া শহরের এক গোষ্টির সদস্যরা এক কাট্টা হয়ে জবাবি অভিযান চালায়। ফলে রনক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়া শহর। ঘটনায় গ্রেফতার হয় ২০ জন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জখম হন ৬ পুলিশ কর্মী। পুরুলিয়া শহরের বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় শহরের দোকান পাট বন্ধ। পরিস্থিতি আপাতত শান্ত।
আজ সকালে পুরুলিয়া সদর থানা ঘেরাও করে একটি গোষ্ঠীর লোকজন। তাদের অভিযোগ, সোশাল মিডিয়ার মাধ্যমে তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে কয়েকজন ব্যক্তি। তাদের এক সদস্যকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ। থানা ঘেরাও করে বিক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। অভিযোগ, সেইসময় কয়েকজন দোকানে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। অপর গোষ্ঠীর এক নেতার বাড়িতে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।
এর পালটা হিসেবে ওই গোষ্ঠীর লোকজন চকবাজার এলাকায় বেশ কয়েকটি ফলের দোকানে ভাঙচুর করে। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী। RAF নামে। বন্ধ হয় দোকানপাট। অঘোষিত বনধের চেহারা নেয় পুরুলিয়ার বাজার এলাকা।
এর আগে পুরুলিয়ার এক যুবক দেশের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর কথা লিখে সোশাল মিডিয়ায় পোস্ট করে। গত মঙ্গলবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। যুবকের বাড়ি পুরুলিয়ার রানিবাঁধ পাড়ায়। তাকে কর্মস্থল থেকে আটক করে পুরুলিয়া থানাতে নিয়ে আসা হয়। গত রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে জয় পায় ভারত। অভিযোগ, এরপরই সোশাল মিডিয়ায় দেশের জয়কে কটাক্ষ করে অত্যন্ত অশালীন শব্দ পোস্ট করে ওই যুবক।




jai shree ram
ReplyDelete