ইফতারের মসজিদকে উপহার হিসেবে
দেওয়া হচ্ছে লাখ টাকা।আর তা এনিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক
মহলে।
রমজানে
দক্ষিণের অধিকাংশ রাজ্যেই বেশ জাঁকজমক করে ইফতার পার্টি করা হয়। দেশের বহু রাজ্যেই
সরকারের উদ্দোগে পার্টি দেওয়া হয়। তেলেঙ্গানার পশু পালন ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী
শ্রীনিবাস যাদব রাজ্যের মসজিদ কমিটিগুলির সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেন। আগামী ১৮
জুন ওই ইফতার পার্টি হবে এল বি স্টেডিয়ামে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৪.৮০ কোটি
টাকা। আর এর পাশাপাশি রাজ্যের প্রতিটি মসজিদকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা
ঘোষণা করেছে রাজ্য সরকার।
রাজ্য
সরকারের উদ্যোগে তো বড়সড় ইফতার পার্টি হবেই পাশাপাশি রাজ্যের ৪৩২টি মসজিদকে
ইফতারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়াও প্রতিটি মসজিদকে দেওয়া হবে
৫০০ গিফট প্যাক। ২টাকা ১৬ পয়সা দামের ওই প্যাকেট দেওয়া হবে মসজিদে আগত অতিথিদের।
উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ু সরকার ইফতারের
জন্য রাজ্যের মসজিদগুলিকে চাল দেওয়ার কথা ঘোষণা করে। খোদ আম্মা ওই নিয়ম চালু করেছিলেন।
ইফতারের সময়ে ওই চাল থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে রোজদার দেওয়ার জন্য চাল
দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন আম্মা।

No comments:
Post a Comment