মোদীকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেয়ার আহ্বান জানালেন রামদেব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2017

মোদীকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেয়ার আহ্বান জানালেন রামদেব




যোগগুরু  বাবা রামদেব পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখল করে নেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান থেকে যে সব সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য ‘আজাদ কাশ্মীরকে’ দায়ী করে এটি দখল করে নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের কারণেই সব সমস্যার সৃষ্টি হচ্ছে এবং অনতিবিলম্বে ভারতের এটি দখল করে দেয়া উচিত। এ ছাড়া, আজাদ কাশ্মীরে ‘সন্ত্রাসীদের যে সব ঘাঁটি রয়েছে তাও ধ্বংস করে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।  বিহার রাজ্যর মতিহারিতে তিন দিনের যোগ শিবিরের শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এ আহ্বান জানান তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতীয় সেনাদেরও মানবাধিকার আছে। পাশাপাশি পাকিস্তানিদের প্রশংসা করেন এবং তাদেরকে শান্তিকামী বলেও উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে কিছু কিছু খারাপ মানুষ রক্তপাত চায়।

No comments:

Post a Comment

Post Top Ad