বিফ ফিস্টে মাতলেন স্বয়ং বিজেপি নেতারা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2017

বিফ ফিস্টে মাতলেন স্বয়ং বিজেপি নেতারা!


গো-মাংস নিষিদ্ধ নিয়ে যেখানে শোরগোল সারা দেশ জুড়ে।সেইখানেই গোমাংস উৎসবে মাতলেন মেঘালয়ের বিজেপি নেতারা। 
দলত্যাগী ওইসব বিজেপি নেতাদের মধ্যে রয়েছেন বার্নার্ড এম মারাক। এক সময়ে এই মারাক ছিলে ওয়েস্ট গারো হিলে-র জেলা প্রেসিডেন্ট ছিলেন। গত সপ্তাহেই দল ছাড়েন। সংবাদ মাধ্যমে মারাক জানিয়েছেন, ‘দল আমাদের ওপরে হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাই দল ছেড়েছি। গোমাংস খাওয়া আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গোমাংস
মেঘালয়ের অধিকাংশ মানুষ খ্রিষ্ট ধর্মালম্বী। এদের মধ্যে গোমাংস খাওয়ার অভ্যেস রয়েছে। ফলে কেন্দ্রের নিষেধাজ্ঞা তাদের প্পবল ভাব আঘাত করেছে। মারাকের সঙ্গেই দল ছড়েন বিজেপি নেতা বাচু মারাক ও উইলিয়াম গ্রাহাম। সম্প্রতি বিজেপির তিন বছর পূর্তি উপলক্ষ্যে হওয়া উৎসবকেই তারা প্রতিবাদের দিন হিসেবে বেছে নেন। বিফ ফেস্টিভ্যালে মেতে ওঠেন।

পাশাপাশি  কেন্দ্রের পশু কেনাবেচার ওপরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দক্ষিণ ভারতে ‌যেমন প্রতিবাদে মানুষ সামিল হয়েছেন তেমনি দেশের উত্তর পূর্বাচলেও এর প্রভাব পড়েছে। মেঘালয়ের গারো পাহাড় এলাকায় ৫০০০ বিজেপি কর্মী দল ছেড়েছেন। মেধালয়ের ৬০ আসনের বিধানসভায় ২৪টি আসন রয়েছে বিজেপির দখলে। 

No comments:

Post a Comment

Post Top Ad