ঠান্ডা পাহাড়ে আগুন অশান্তির জন্য মুখ্যমন্ত্রীর গরম ভাষণ দায়ি।এমনকি দার্জিলিংবাসীকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিয়েছেন।সিপিএমের পঁয়ত্রিশ বছরের গুন্ডা পোষার ধারা অব্যাহত রেখে গত ছয় বছর ধরে পাহাড়ে গুন্ডা পুষেছেন মুখ্যমন্ত্রী।শুধু মাত্র রাজনৈতিক ফায়তা তুলতেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আবেগ নিয়ে রাজনীতি করে পরিবেশ অশান্ত করছেন। শনিবার উত্তর চব্বিশ পরগনায় বিস্তারক যোজনার কর্মসূচিতে এসে বামনগাছিতে সাংবাদিকদের একথা বলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলি।
এদিন বিস্তারক কর্মসুচিতে মধ্যমগ্রাম, বারাসত, বামনগাছি ও হাবড়ায় সারাদিন ছিলেন রুপা গাঙ্গুলী। এসময় বামনগাছিতে দুস্কৃতিদের হাতে খুন হওয়া সৌরভ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখাও করেন বিজেপির সাংসদ। এসময় রুপা গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারনে বড্ড বেশি ঘোটালা করে দিলেন মামনীয়া মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা আলাদা আলাদা এলাকার নিজস্ব সুখ সুবিধা আছে সেটা নিয়ে রাজনীতি করে উনি দার্জিলিংবাসীকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে দিলেন।
পাহাড়ের আন্দোলনকে জঙ্গি আন্দোলন তকমা দেওয়া সর্ম্পকে বিজেপির সাংসদ রুপা বলেন,জঙ্গি আন্দোলন পশ্চিমবঙ্গে কি প্রথম দেখলেন? সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুঁড়ে বিজেপির রাজ্যসভার এমপি রুপা গাঙ্গুলি বলেন, পশ্চিমবঙ্গ তো অনেক আন্দোলন দেখেছে।পশ্চিমবঙ্গে বারে বারে রাজনৈতিক পরিবর্তন হয় আর তার সঙ্গে আন্দোলন চাগিয়ে রাখা হয়।পশ্চিমবঙ্গে যখন যারা ক্ষমতায় আসেন তখন তারা বলেন তাঁর অপছন্দের দলগুলি গুন্ডা।পশ্চিমবঙ্গে এই গুন্ডাগুলো হলো কি করে।
যে রাজ্যে একটা অংশ হল পাহাড় যেখানকার মানুষের জীবন ধারাটাই সম্পূর্ণ আলাদা।তাদের জীবীকাই হচ্ছে পর্যটন।তাদের সেই পর্যটনের সময় চারটে গরম গরম ভাষণ দিয়ে উত্তপ্ত করে দিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী।রুপা এদিন হাত জোড় করে বলেন, আমি প্রনাম করে বলছি, আপনি গরম গরম ভাষন না দিয়ে কাজটা করুন। আপনি তৃণমূল নেত্রী না কি রাজ্যের মানুষের আমাদের মুখ্যমন্ত্রী।আপনি কোনটা? মানুষের মুখ্যমন্ত্রী হয়ে নয় তৃণমূল নেত্রীর মত আচারণ করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর মত আচারণ করছেন তিনি।পাহাড়ে শান্তি ফেরাতে কেন্দ্রের উদ্যোগ সর্ম্পকে রুপা বলেন, আমি যতদূর জানি একটা পার্লামেন্টারী টিম যাওয়ার কথা আছে পাহাড়ে।
Chief Minister's hot speech is responsible for the fire tragedy in the cold hills. He has also removed Darjeeling from West Bengal. Chief Minister has been a thunder in the hills for the past six years by continuing the trend of the five-year hooliganism of the CPM. Only after the political finesse, Mamta Bandyopadhyay has made the environment uneasy by politicizing the emotion of the people. Rajya Sabha MP Rupa Ganguly said that the BJP's Rajya Sabha MP Rupa Ganguly came to Bamangachi on Saturday in the expanding campaign program in North 24 Parganas.Rupua Ganguly, who was on a daily basis in Magadam, Barasat, Bamangachi and Hubara, was in the spreading program. Meanwhile, the BJP MP showed with Sourav Chowdhury's family, who was murdered by miscreants, BJP MPs Rupa Ganguly told journalists that Mamaniya Chief Minister made a lot of criticism only for political reasons. Every politician has different happiness in each and every area of his life, he has removed Darjeeling from West Bengal.BJP MP Rupa said about the movement of the movement for the movement of the hill movement, the militant movement first saw in West Bengal? Rajya Sabha MP Rajya Sabha MP Rupa Ganguly said, "West Bengal has witnessed many movements. There is a change in the political system in West Bengal and the movement is kept in its control. When those who came to power in West Bengal, they said that their dislike parties were gangster. What are these gangsters in West Bengal? .A part of the state where the people of the mountain are completely different. Their life is tourism. During their tour, the Chief Minister came with the hot hot speech during the trip. Rupa said on the day that he said, Do not do the job. You are grassroots leaders or our Chief Minister of the state. Which one? Chief Minister is not like the chief minister of the country, like the Trinamool leader. She is conducting like grassroots leaders. She said about the initiative of returning peace to the center, "I know as much as I know a parliamentary team is going to be on the hill.
No comments:
Post a Comment