ভিডিও : সিভিক ও ট্রাফিক বাহিনীকে বাঁচাতে পুলিশের অভিনব উদ্যোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 June 2017

ভিডিও : সিভিক ও ট্রাফিক বাহিনীকে বাঁচাতে পুলিশের অভিনব উদ্যোগ


ট্রাফিক পুলিশরা তাদের কর্তব্য করতে গিয়ে প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে নিজেদেরকে তিলে তিলে শেষ করে ফেলেন।

এই ঘটনাগুলি মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। বিভিন্ন জায়গায় ডিউটি করতে গিয়ে ট্রাফিক পুলিশরা অসুস্থ হয়ে পড়ছেন। এই ঘটনাগুলো থেকে শিক্ষ্যা নিয়ে অভিনব উদ্যোগ নিলেন তারকেশ্বর থানার পুলিশ বাহিনী।

শনিবার দুপুরে তারকেশ্বর থানার উদ্যোগে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশদের ছাতা, ওয়ারেস ও জল দিয়ে পুলিশের মানবিক মুখটি তুলে ধরলেন এসডিপিও চন্দননগর রানা মুখোপাধ্যায়। এদিন তারকেশ্বর থানার একাধিক জায়গায় কর্তব্যরত সিভিক  ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশকে ছাতা, ওয়ারেস ও জল দিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশ অফিসাররা।

এই প্রসঙ্গে চন্দননগরের এসডিপিও রানা মুখোপাধ্যায় বলেন, এই প্রচন্ড দাবদাহের মধ্যে দাঁড়িয়ে পুলিশ কর্মীরা মানুষের সেবা করে। তারাই যদি অসুস্থ হয়ে পড়েন। বিষটি মটেই সুখকর হবেনা। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad