দার্জিলিং পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতির জন্য পূর্বতন বাম সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী। বললেন, মোর্চার বাড়বাড়ন্তের পিছনে রয়েছে বাম সরকারের মদত।
শুক্রবার দুপুরে দার্জিলিংয়ে এক সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩৪ বছরে পাহাড়ে কোনও উন্নয়ন করেনি পূর্বতন বাম সরকার। তাদের আসকারাতেই বাড়বাড়ন্ত হয়েছে মোর্চার।’ বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
যদিও ইতিহাস বলছে, ২০০৭ সালের পর থেকে ক্ষমতায় আসার পর্যন্ত গলায় ভাব ছিল মমতার। বাম সরকারের ওপর চাপ তৈরির জন্য সেই সময় মোর্চাার হিংসাত্মক আন্দোলনের কোনও বিরোধিতা করেননি তৎকালীন বিরোধীনেত্রী। ক্ষমতায় এসে সাত তাড়াতাড়ি ক্রিপাক্ষিক চুক্তি করে মোর্চাকে পাহাড়ের মসনদে বসিয়েছিলেন তিনিই।
বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তাঁর পরীক্ষিত পাইয়ে দেওয়ার রাজনীতি কাজ করবে এখানেও। কিন্তু পাহাড়ের জাতিসত্ত্বার লড়াই তো থামেইনি ক্রমশ দ্বন্দ্ব বেড়েছে মমতার সঙ্গে। মোর্চাকে কবজা করতে এর পর পাহাড়ের বিভাজনের রাজনীতির তাস খেলেছেন তিনি। আলাদা আলাদা জনজাতির জন্য গড়েছেন কমবেশি হাফ ডজন উন্নয়ন পরিষদ। কালিম্পংকে আলাদা জেলা ঘোষণা করেও কোণঠাসা করার চেষ্টা করেছেন মোর্চাকে। পাহাড়ের সমস্যাকে বোঝার চেষ্টা না করে তাঁর লাগাতার দমননীতি প্রয়োগে মোর্চা ফোঁস করতেই বামেদের ঘাড়ে দোষ চাপাতে লেগেছেন তিনি।
অনেকেই বলছেন, এ আর ব্যতিক্রম। নিজের অপদার্থতা আড়ালের প্রাথমিক উপায় হল দায় অন্যের ঘাড়ে ঠেলা।
No comments:
Post a Comment